লক্ষ্ণীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ১২:১২ পিএম
লক্ষ্ণীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

লক্ষ্ণীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহলস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা হলেন। উত্তর       চরবংশী এলাকার মোঃ নাবিল হোসেন,  একই ইউনিয়নের মোঃ নয়ন হোসেন  রিমন হোসেন, মোঃ শাকিব হোসেন, মোঃ রাকিব,জিদানসহ ৬জনকে গ্রেপ্তারকরা হয়।  সবাই রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে