থানায় অভিযোগ দায়ের

কালিয়াকৈরে বিএনপির অফিস ভাংচুর

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬, ০৫:১২ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৫:১২ পিএম
কালিয়াকৈরে বিএনপির অফিস ভাংচুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগটি করেন। অভিযোগে উল্লেখ করা হয়,উপজেলার আড়ইগঞ্জ বাজারসংলগ্ন ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ১৫ জানুয়ারী আহবানকৃত কর্মীসভা বিকেল ৩ টায় শুরু হবার আগ মুহূর্তে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের ছবি ছিঁড়ে ফেলা হয় এবং বাহিরে থাকা ৪/৫টি মোটরসাইকেলের ক্ষতি করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান,একটি পক্ষ মামলা করেছে ও আরেকটি পক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে