বরিশালে যাচ্ছেন তারেক রহমান, জনসভার মাঠ পরিদর্শন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২৮ পিএম
বরিশালে যাচ্ছেন তারেক রহমান, জনসভার মাঠ পরিদর্শন

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে জনসভার মাঠ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দরা। আজ শুক্রবার দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠ পরিদর্শন করেন বিএপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ধানের শীষের পক্ষে মানুষের আগ্রহ দেখছি। আমরা কখনও ভোট কারচুপি ও অন্যভাবে কাউকে বিভ্রান্ত করিনি। ভোটে দাঁড়ালেইতো সবাই প্রতিদ্বন্ধি । তবে ভোটের লড়াইতেতো আসতে হবে। জনগন যাকে ভোট দিবে তিনিই বিজয়ী হবেন। তিনি আরও বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নানা প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এতো লোক হবে শেষ পর্যন্ত আমরা জায়গা দিতে পারবো কিনা তা নিয়ে চিন্তিত। সূত্রমতে, আগামী ২৭ জানুয়ারি বরিশালে আসার কথা রয়েছে তারেক রহমানের। তার আগমনকে কেন্দ্র করে দফায় দফায় প্রস্তুতি সভা করেছে বিএনপি।  বরিশালের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিভাগের ৬ জেলার নেতাকর্মীরা তারেক রহমানের জনসভায় উপস্থিত থাকবেন।

আপনার জেলার সংবাদ পড়তে