তানোরে অফিস উদ্বোধন

গণসংগ্রহ করেন ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিন

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ পিএম
গণসংগ্রহ করেন ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিন

রাজশাহীর তানোরে মুন্ডমালা পৌর সভার ৭ নং ওয়ার্ডের আইড়ার মোড়ে বিএনপির নির্বাচনী অফিসের উদ্বোধন ও বিভিন্ন এলাকার গনসংযোগ করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। শুক্রবার বিকালে তিনি ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন। এর আগে বাধাইড় ইউপির জুমার পাড়া কর্মি সভা ও মুন্ডমালা বাজারে গনসংযোগ ও পাঁচন্দর এলাকায় গনসংযোগ করেন। এসময় সাথে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আতাউর রহমান, রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অরন্যসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।  অপর দিকে তানোর উপজেলা জামা আমির আলমগীর হোসের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বাধাইড় ইউপির উচাডাঙ্গা এলাকায় ও পাঁচন্দর ইউপির যুগিশো এলাকার বেশ কযেকটি গ্রামের বাড়ি বাড়ি ও পাড়া মহল্লার দোকানপাটে গিয়ে দিনভর গনসংযোগ করেন। আগামীকাল আজ শনিবার জামায়াতের দাঁড়ি পাল্লার  প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান মুন্ডমালা পৌর এরাকার বিবিন্ন পাড়া মহল্লা ও হাটবাজারে গনসংযোগ ও পথসভা করবেন বলে জানান তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে