বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেয়া হবে: হেলাল

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৭ পিএম
বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেয়া হবে: হেলাল

খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে স্বাস্থ্য সেবার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রান্তিক পর্যায়ের  মানুষেরা যাতে চিকিৎসা সেবা পায় তার জন্য পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আধুনিক মানের চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে। যাতে কোনক্রমেই মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। এছাড়া তিনি ওষুধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে রূপসা ঘাটে বিনা টোলে ওষুধের কার্টুন নিয়ে ঘাট দিয়ে যাওয়া আসা করতে পারেন এ ব্যাপারে গুরুত্বসহকারে দেখা হবে। তিনি শনিবার দুপুরে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রূপসা উপজেলার শাখা আয়োজিত পল্লী চিকিৎসক ও ঔষুধ ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সমিতির সভাপতি শাহ্ জামান প্রিন্সের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম। সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস শেখ, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুন্না সরদার, বিএনপি নেতা দিদারুল ইসলাম, সাইফুল ইসলাম রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, মিকাইল বিশ্বাস, মোঃ বাবু মোল্লা, কবির শেখ, আমিরুল ইসলাম তারেক, সাইফুল্লাহ হোসাইন তুহিন, আবু মুছা, নিজাম উদ্দিন টিটো, আঃ হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, মাফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা নেতা খান আলিম হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ শিকদার, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, বসির হায়দার পল্টু, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, যুবদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মোঃ বাবুল হোসেন, শ্রমিক দল নেতা মোঃ লাভলু শেখ, আতাহার গাজী, নৈহাটী কৃষক দলের সদস্য সচিব ফারুক শেখ, ইবাদুল ইসলাম, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি মোঃ ওবায়দুল্লাহ, রেজাউল ইসলাম, উজ্জল কুমার পাল, কামরুজ্জামান তপন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে