দিনাজপুর জেলার বীরগঞ্জের কাশিমনগর হক ভান্ডার দরবার শরীফের ৩ দিন ব্যাপী ৩৯ তম বার্ষিক ওরশ মাহফিল জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
ওরশ মাহফিলের ২য় দিন হাজার হাজার ভক্ত আশেকান ও তরিকাপন্থিদের উপস্থিতিতে বাংলাদেশ তরিকত পরিষদের দিনাজপুর জেলা কমিটি কমিটি গঠন করা হয়েছে।
ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের গদিনশীন হযরত মৌঃ শাহ সুফি শায়েখ আব্দুল আলীম অভি বৈরাবরী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ তরিকত পরিষদ কেন্দ্রীয় কমিটি।
হক ভান্ডার দরবার শরীফের আওলাদ ও খেলাফত প্রাপ্ত পীর শাহ সুফি লোকমান হোসেন চিশতি দিনাজপুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওরশ মাহফিলের প্রথম দিন দেশ বরেণ্য আলেমগন কোরআন হাদিসের আলোকে তরিকতের বয়ান করেন। ওরশ মাহফিলের ২য় দিন সন্ধ্যায় বাংলাদেশ তরিকত পরিষদের কমিটি গঠন করা হয়।এ সময় সভাপতিত্ব করেন কাশিমনগর হক ভান্ডার দরবার শরীফের পীর শাহ সুফি হযরত মৌঃ আব্দুল গফুর চিশতি দিনাজপুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরী। এ সময়
আরো উপস্থিত ছিলেন, বাবুল হোসেন, আলতাফ হোসেন,দেলশাদ মন্ডল, তোজাম্মেল হোসেন, আব্দুল হাই,লাভলু মিয়া,লুৎফর রহমান,মুহাম্মদ হোসেন ও বিপ্লব হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গ ও বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ।
পরে কাশিমনগর হক ভান্ডার দরবার শরীফের আওলাদ পীরজাদা শাহ সুফি লোকমান হোসেন কে আহবায়ক, বাবুল হোসেন ও দিলশাদ মন্ডল কে যুগ্ম আহবায়ক,আলতাফ হোসেন কে সদস্য সচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।
ওরশ মাহফিলের ৩য় দিন বাদ ফজর আখেরী মুনাজাতের মাধ্যমে ৩৯ তম ওরশ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।