আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৫ পিএম
আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছ থেকে আটককৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বন্দরে। নিষিদ্ধ ঘোষিত ওই ছাত্রলীগ নেতা হলেন ইয়াসির আরাফাত সোহেল কাজী। তিনি বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিবি পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল কাজীকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি বাঁধা প্রদান করেন। একপর্যায়ে লোকজন ডিবি পুলিশের গাড়ি ঘিরে ফেলে। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় সেখানে পরিস্থিতি সংঘর্ষের দিকে মোড় নেয়ার আশঙ্কা দেখা দেয়। পরে স্থানীয়রা আটক ইয়াসিন আরাফাত সোহেল কাজীকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। বরিশাল জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। একই কথা জানিয়েছেন, বরিশালের জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে