দৌলতখানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) :
| আপডেট: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫৪ পিএম | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫৪ পিএম
দৌলতখানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ভোলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাবের হোসাইনের  সঞ্চালনায়   অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,  সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, সিনিয়র সহকারী শিক্ষক রাহিমা আক্তার, সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে