ভূঞাপুর মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫২ পিএম
ভূঞাপুর মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাদারিয়া এলাকায় অবস্থিত ইমান আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার দত্ত। তিনি তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিবর্গ। বক্তারা মাদরাসার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে