কচুয়ায় বিএনপির নির্বাচনী জনসভা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪১ পিএম
কচুয়ায় বিএনপির নির্বাচনী জনসভা

কচুয়া উপজেলার গোপালপুর  ইউনিয়নের বিএনপি ও  তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারী বিকেল ৩টায়  গোপালপুর স্কুল মাঠে গোপালপুর  ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী  ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তৃতা করেন  জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির উদ্দীন মালেক , জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, জেলা বিএনপি সদস্য হাজারা আসাদুল ইসলাম পান্না, জেলা যুবদলের সাধারন সম্পাদক  মোল্লা সুজাউদ্দীন সুজন, জেলা  মহিলা  দলের সভাপতি সাহিদা আক্তার, উপজেলা বিএনপির সহসভাপতি খান শহিদুজ্জামান মিলটন, এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ওলামাদলের সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম, বিএনপি'র  সাংগঠনিক  সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সেখ  মো: হুমায়ুন কবির। বিএনপি নেতা মো: হুমায়ুন কবির, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আকবর হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিকদার মশিউর রহমান মুক্তা,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য জোটের সাধারণ, সম্পাদক উজ্জল কুমার দাস,  জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সরদার নাহিদ, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ ও শেখ সুজন সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক বৃন্দ   । প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক জয়ী হলে কচুয়ায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাই হবে না। ধানের শীষ প্রতীক বিএনপি ও তারেক রহমানের প্রতীক।

আপনার জেলার সংবাদ পড়তে