প্লে’র ছাত্রী অর্নি পেল কিন্ডারগার্টেন ট্যালেন্টপুল বৃত্তি

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৬ পিএম
প্লে’র ছাত্রী অর্নি পেল কিন্ডারগার্টেন ট্যালেন্টপুল বৃত্তি

শহীদ একাডেমিক স্কুলের প্লে’গ্রুপের ছাত্রী হুরাইয়া ইসলাম অর্নি ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। গত ৩১ জানুয়ারী প্রকাশিত টাঙ্গাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফলে অর্নির উপজেলা ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তির তথ্য পাওয়া গেছে। উপজেলা ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত হুরাইয়া ইসলাম অর্নি টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাগমারা নিবাসী মো. তোফাজ্জল হোসেন ও টুম্পা হোসেন দম্পতির মেয়ে। এ দম্পতির এক ছেলে ও মেয়ের মধ্যে অর্নি ছোট। মেধাবী শিশু শিক্ষার্থী হুরাইয়া ইসলাম অর্নির বাবা মো. তোফাজ্জল হোসেন ওরফে মোল্লা তোফাজ্জল পেশায় সাংবাদিক। তিনি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪.কম এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার পদে কর্মরত। শিশু কন্যা অর্নির ভবিষ্যৎ জীবনে ধারাবাহিক সাফল্য অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেছেন সাংবাদিক বাবা মো. তোফাজ্জল হোসেন ওরফে মোল্লা তোফাজ্জল ও গৃহিনী মা টুম্পা হোসেন। ২০২৫ সালে টাঙ্গাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক হাসান হাফিজুর রহমান স্বাক্ষরিত  পরীক্ষার প্রকাশিত ফলাফলে সর্বমোট বৃত্তি প্রাপ্ত সংখ্যা ৫৯৩জন। এর মধ্যে জেলা ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ৪৮, উপজেলা ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ৭৬ আর সাধারণ গ্রেড বৃত্তি প্রাপ্ত ৪৬৯জন বলে নিশ্চিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে