চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন: মুফতী ফয়জুল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৪ এএম | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৩ এএম
চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন: মুফতী ফয়জুল

বরিশালকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে হাতপাখায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম। বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণে ৮ ফেব্রুয়ারি বিকেলে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরিশাল আজ চাঁদাবাজদের কবলে জর্জরিত। সাধারণ মানুষ নিরাপত্তাহীন। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে সবাইকে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমি নির্বাচিত হলে জনগণের জানমাল ও সম্মান রক্ষায় আপোসহীন থাকবো এবং কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবেনা। সমাবেশ শেষে শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে সদর রোড, বাজার রোড, চকবাজার এলাকায় একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে