কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ০১:৫৩ পিএম
কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবো সাগর নদী এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।

মঙ্গলবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার প্রমুখ। 

৭ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ এবং নিজেদের মৎস্য  সম্পদ নিজেকেই রক্ষার আহবান জানালেন জেলা মৎস্য কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে