আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী এলাকার সর্বস্তরের মানুষের কাছে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবেখ্যাত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের মানুষের ভাগ্য নির্ধারনের নির্বাচন। ওইদিন গৌরনদী ও আগৈলঝাড়াবাসীকে বেঁছে নিতে হবে, তারা কি এলাকার উন্নয়ন চান। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি, দখলবাজি মুক্ত চান। তাহলে যোগ্য প্রার্থীকে তাদের বেঁছে নিতে হবে। ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশআল্লাহ এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে অতীতের ন্যায় উৎসর্গ করবো। জনগণ পরিবর্তন চায়, তারা সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবে উল্লেখ করে ফুটবল মার্কার প্রার্থী আরও বলেন, বরিশাল-১ আসনের উন্নয়ন ও ন্যায় বিচারের স্বার্থে ফুটবল মার্কার কোন বিকল্প নেই। সোমবার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ শেষে চেঙ্গুটিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, এদেশের মানুষ এখন আর দখলবাজি, চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটবল মার্কাকে বিজয়ী করা হলে ২০০১ সালের মতো কোন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনসহ নিরিহ গ্রামবাসীকে আর পালিয়ে অন্যত্র আশ্রয় নিতে হবেনা। কারো বিরুদ্ধে কোন মিথ্যে ও হয়রানীমূলক মামলা দায়ের করা হবেনা। এলাকার উন্নয়নসহ বেকার সমস্যা সমাধানে আমি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো। এতে করে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে মানবিক বরিশাল-১ আসন গড়তে তিনি (ইঞ্জিনিয়ার আবদুস সোবহান) ফুটবল মার্কার ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, এ আসন থেকে আমার কিছু নেওয়ার নেই। আমি এখানে দিতে এসেছি। তাই সকলের কাছে ফুটবল মার্কায় ভোট ভিক্ষা চাচ্ছি। শেষে ফুটবল মার্কার পক্ষে একটি বিশাল ভ্যান মিছিল বের হয়ে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিলে সর্বস্তরের নারী-পুরুষরা অংশগ্রহণ করেন।