সংসদ সদস্য নির্বাচিত হলে পশ্চিমাঞ্চলের মানুষের প্রানের দাবী রাজগঞ্জকে উপজেলায় রুপান্তরিত করা, ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিতসহ এক গুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতী ব্যক্ত করেন যশোর-৫ মণিরামপুরে স্বতন্ত্র কলস প্রতিকের প্রার্থী অ্যাডভোকট শহীদ ইকবাল হোসেন। সোমবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতী দেন। নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ পর্যন্ত বিশাল এ স্কুল মাঠের জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়। বিকেল তিনটার মধ্যে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কলস প্রতীকের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারি হাজির হন রাজগঞ্জ হাই স্কুল মাঠে। বিকেল চারটার মধ্যে বিশাল এ খেলার মাঠে লোকে লোকারন্য হয়ে যায়। এসময় জনসভাস্থলে তিল ধরনের ঠায় না থাকায় মাঠ ছাপিয়ে রাজগঞ্জ বাজার, রামপুর মোড়, হানুয়ার মোড়, কলেজ মোড় পর্যন্ত জনসভার বিস্তৃতি লাভ করে। জনসভার দক্ষিন প্রান্তের মসজিদের ছাদ, প্রশাসনিক ভবনসহ আশপাশের বসতবাড়ির ছাদে মানুষের উপছেপড়া ভীড় ছিল লক্ষনীয়। জনসভাটি শেষ পর্যন্ত জনসমুদ্রে পরিনত হয়। অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সহকারি অধ্যাপক বিএনপি নেতা কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং মাহাবুব হাসান ফারুক ও অ্যাডভোকেট শামছুজ্জামান দীপুর যৌথ সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, ঝাপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন, সাধারন সম্পাদক মফিজুর রহমান, চালুয়াহাটির রবিউল ইসলাম, ওয়াদুদু হোসেন, মশ্বিমনগরের সভাপতি আব্দুল খালেক, হরিহরনগরের গাজী আব্দুস সাত্তার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, ভোজগাতীর আব্দুস সাত্তার দফাদার, শ্যামকুড়ের সভাপতি রফিকুল ইসলাম, খেদাপাড়ার সাধারন সম্পাদক আজিবর রহমান, মতুয়া সংগঠনের নেতা হরিচাঁদ মল্লিক, প্রদীপ বিশ্বাস প্রমুখ।