চলো একসাথে গড়ি বাংলাদেশ, দাঁড়িপাল্লায় ভোট দিন এ আহবানে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়ার নির্বাচনী ইশতেহার ঘোষনা করা হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ রাতে চাঁদপুর প্রেসক্লাবে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর-৩, চাঁদপুর সদর ও হাইমচর আসন আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠান সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। পরিচালনা করেন শহর জামাতের আমীর অ্যাড. মো. শাহজাহান খান। বক্তব্য রাখেন এনসিপি, চাঁদপুর জেলা আহবায়ক মো. মাহবুবুল আলম,বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা জামাতের আমীর আফসার উদ্দিন মিয়াজি প্রমুখ।এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপ-ি’ত ছিলেন। নিম্মে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হলো- আসসালামুয়ালাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশাকরি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা সৎ যোগ্য ও নির্ভরযোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আমিবিশ্বাস করি। চাঁদপুর একটি সম্ভাবনাময় জেলা। পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী পরিবেষ্টিত চাঁদপুর সদর-হাইমচর এলাকা নিয়ে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকা। এই নদী একদিকে আমাদের দুঃখ। অন্যদিকে আশির্বাদ। দুঃখ এ জন্য যে, নদী ভাঙ্গনের ফলে চাঁদপুর শহর থেকে শুরু করে উত্তরে মতলব দক্ষিণে হাইমচর পর্যন্ত ভাঙনের ফলে বহু পরিবার নিঃ-^ হয়েছে। বহু ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বিভিন্ন সয়য়ে ব্লক ফেলে নদী ভাঙ্গন রোধে চেষ্টা হলেও যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তারা লাভবান হতে গিয়ে ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। অন্যদিকে বালু সিন্ডিকেটের কারণে নদী ভাঙ্গন আরো ত্বরান্বিত হয়েছে। এসব কারণে এই নদী আমাদের দুঃখ। অন্যদিকে আশির্বাদ এ জন্য যে, বৃটিশ আমল থেকে এই নদীই চাঁদপুরকে নদী বাণিজ্যিক নদী বন্দর হিসেবে -^ীকৃতি দিয়েছে। আপনারা জানেন, আমাদের এই নির্বাচনী এলাকার মানুষের মানুষের চাওয়া পাওয়া গুলো খুব বেশি না। তারা চায় নিরাপত্তা, সম্মানজনক জীবন জীবিকা। তারা চায় মত প্রকাশের -^াধীনতা। নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা। তারা চায় সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। তারা চায় অনাচার অবিচার ও সামাজিক বৈষম্য ও দুর্নীতি সন্ত্রাসমুক্ত -^াভাবিক জীবনের নিশ্চয়তা। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে, আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে সাধারণ মানুষের সেই চাওয়া গুলো পূর্ণতা দিতে অঙ্গীকারাবদ্ধ। আমি বিশ্বাস করি যতটুকু কাজ আপনাদের দিতে পারব, আপনাদের জন্য যতটুকু সেবা নিশ্চিত করতে পারব আপনারা আমাকে ভোটে নির্বাচিত করলে একজন সেবক হিসেবে তা করার জন্য আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমি জানি এই এলাকার মানুষের সমস্যা কী। কীভাবে একজন জনপ্রতিনিধি হিসেবে তা সমাধানের জন্য উদ্যোগী হতে হবে সেই অভিজ্ঞতাও আলহামদুলিল্লাহ আছে। এই প্রত্যাশা সামনে রেখে আমি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি।
ইশতেহার
১. চাঁদপুরকে একটি পর্যটন নগরী গড়ে তোলার জন্য আমি আমার তরফ থেকে সব ধরনের উদ্যোগ নেব ইনশাআল্লাহ। এটি করা গেলে চাঁদপুরে নতুন করে বিপুল কর্মসং-’ান সৃষ্টি হবে। শুধু দেশ নয় বিদেশে চাঁদপুরের উজ্জ্বল ভাবমূর্তি ও চাঁদপুরে পর্যটকদের আগমনের জন্য একটি সুপ্রশ-্ত পথ উন্মুক্ত হবে। অর্থনৈতিকভাবে উন্নত হবে জেলা এবং জেলার মানুষ। এই পরিকল্পনার অংশ হিসেবে মেরিন ড্রাইভের আদলে তিন নদীর মোহনা থেকে মতলব মুন্সীগঞ্জের সাথে সংযোগ সড়ক নির্মাণ করে রাজধানীর সাথে দুরুত্ব কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
২. সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়ে তোলার জন্য আরও একাধিক বিদ্যালয় গড়ে তোলা
৩. শহরে পৌর ঈদগাঁও মাঠটি ছোট হওয়ায় হলে ঈদের নামাজ ও কেউ মারা গেলে তার জানাজার জন্য -’ান সংকুলান হয় না। তাই শহরের আশেপাশে একটি বড় ঈদগাঁও মাঠ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।
৪. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ এবং চাঁদপুর মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ ভাবে -’াপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে। যাতে করে শুধু চাঁদপুর নয়, দেশের অন্যপ্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবে।
৫. চাঁদপুর কক্সবাজার রুটে যাত্রীদের এবং ভ্রমন পিপাসুদের সুবিধার জন্য সরাসরি চাঁদপুর-কক্সবাজার রেল যোগাযোগ বা-্তাবায়ন করা হবে।
৬. ইলিশের বাড়ী চাঁদপুরের ঐতিহ্য রক্ষায় ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশে বিদেশে রপ্তানি যোগ্য হিসেবে গুরুত্ব দেওয়া হবে।
৭. চাঁদপুরে একটি স্টেডিয়াম রয়েছে, কিন‘ ফুটবল খেলার জন্য কোনো প্রশ-্ত মাঠ নেই। শহরের আশেপাশে একটি খেলার মাঠ তৈরি এবং পুরান বাজারের খেলার মাঠ সং-্কার ও নতুন একটি মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
৮. হাইমচরকে পৌরসভা রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যেগ গ্রহন করা হবে এবং একই সাথে যে জলাবদ্ধতা রয়েছে তা নিরসন করা হবে।
৯. মসজিদ ভিত্তিক প্রকল্প গ্রহন করা হবে- ঈমাম, মুয়াজ্জিনদের আর্থ সামাজিক সুযোগ সুবিধা, প্রতি মসজিদে উন্নতমানের খাটিয়া এবং মৃত ব্যক্তির দাফন কাফনের আধুনিক সরঞ্জামাদি সরবরাহ করা হবে।
১০. মননশীল সৃজনশীল এবং মানবিক নাগরিক তৈরির লক্ষ্য প্রতি ইউনিয়ন পর্যায়ে একটি করে পাঠাগার তৈরি করা হবে।
১১. কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদকের ছোবল থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের -’ানীয় দপ্তর ও প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
১২. যে সময়ে এবং যে পরিকল্পনায় চাঁদপুর শহর গড়ে তোলা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে শহরটি সবার বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। এখানে যানজটে মানুষের জীবন নাকাল। এই অব-’া দেখে উত্তরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে চাঁদপুর পৌরসভায় পরিকল্পিত নগরায়ন, রা-্তাঘাটগুলো প্রসন্তকরণ এবং বর্জ্য ব্যব-’াপনাকে উন্নত বিশ্বের আদলে নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে শহরের ওপর চাপ কমানোর লক্ষ্যে শহরকে বিকেন্দ্রীকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এর জন্য শহরে বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করা হবে।
১৩. সুশাসন জবাবদিহিতা নিশ্চিকরণ এবং দর্নীতি, চাঁদাবাজি বন্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। যাতে সর্ব-্তরের মানুষের মাঝে -^-্তি আসে এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন।
১৪. নদী বেষ্টিত এলাকাকে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
১৫. আমার নির্বাচনী এলাকার রাজরাজেশ্বর, চরমেশা এবং মাঝের চর এলাকাকেও পর্যটন এলাকার আওতায় আনা হবে। এর অংশ হিসেবে যতটুকু উন্নয়ন দরকার তা করা হবে।
১৬. প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে চাঁদপুর পৌরসভায় পরিকল্পিত নগরায়ন হিসেবে গড়ে তোলার জন্য রা-্তাঘাটগুলো প্রসন্তকরণ এবং বজ্র ব্যব-’াপনাকে উন্নত বিশ্বের আদলে নিয়ে আসা।
১৭. দলমত নির্বিশেষে সকল ধর্মবর্ণের মানুষের জন্য নিরাপদ ও বসবাস উপযোগী চাঁদপুর গড়ে তোমার জন্য আমার তরফ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
১৮. চাঁদপুর নদী তীরকে কেন্দ্র করে বন্ধ শিল্প কল কারখানা খোলার ব্যব-’ার পাশাপাশি নতুন শিল্প কারখানা গড়ে তুলতে দেশি বিদেশী সং-’াকে নিয়ে আসব্যে। এর মাধ্যম বেকারত্ব ঘুচবে।
১৯. ইলিশ ও নদী রক্ষায় বালু সিন্ডিকেটের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা বন্ধ করা হবে।
২০. পান সুপারির জন্য প্রসিদ্ধ হাইমচর আজ হারিয়ে যাওয়ার পথে। এই শিল্প জাতীয় অর্থনীতিতে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে ব্যব-’া করা হবে।
২১. বয়-্ক ও শিশুদের জন্য পার্ক নির্মাণ করা হবে।
২২. পৌর মেয়র এবং উপজেলা পরিষদের সাথে সমন্বয় করে সকল প্রকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
২৩. বয়-্ক ও বিধবা নারীদের জন্য সরকারি বরাদ্দ শতভাগ বা-্তবায়ন করা হবে।
২৪. শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য কর্মসং-’ান তৈরির লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম, আইসিটি খাত থেকে প্রকল্প গ্রহণসহ অন্যান্য কার্যক্রম হাতে নেওয়া হবে। যাতে তাদের বেকার থাকতে না হয়।
২৫. আইনশৃঙ্খলা সহনীয় রাখতে আমার তরফ থেকে সার্বক্ষণিক তদারকি জোরদার করা হবে এবং গরিবের জন্য সরকারি সেবার পাশাপাশি বেসরকারিভাবে আইনি সেবা দেওয়া হবে।
২৬. চাঁদবাজ, দখলবাজদের রুখে দেওয়ার জন্য 'পাহারাদার' এ্যাপস এবং রাষ্ট্রীয় সকল আয়-ব্যয়ের হিসাব নিয়ন্ত্রনের জন্য 'আমার টাকা আমার হিসাব; বা-্তবায়ন করা হবে। উপরোক্ত কাজগুলো বা-্তবায়ন করা হলে আমার নির্বাচনী এলাকায় চাঁদপুর সদর-হইমচরকে দেশের একটি মডেল এলাকা হিসেবে তুলে ধরা হবে। এখানে যে প্রতিশ্রুতি দেওয়া হলো এগুলো অগ্রাধিকার ভিত্তিতে বা-্তবায়নে গুরুত্ব দিব ইনশাআল্লাহ।
অঙ্গীকারে
অ্যাড, মো. শাহজাহন মিয়া
সংসদ সদস্য পদপ্রার্থী
২৬২, চাঁদপুর-০৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসন।
প্রতিক- দাঁড়িপাল্লা।