দৌলতপুর সীমান্তে গাঁজা সহ আটক ২

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৪ পিএম
দৌলতপুর সীমান্তে গাঁজা সহ আটক ২

দৌলতপুরে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার  আনুমানিক  সকাল১০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ  দৌলতপুর উপজেলায় স্থাপিত নির্বাচনী বিজিবি বেইজ ক্যাম্প (বাগোয়ান কে সি ভি এন উচ্চ বিদ্যালয়) হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ দূরত্বে চরশাধিপুর নামক স্থানে পাকা রাস্তার উপর নিয়মিত গাড়ি তল্লাশি টহল পরিচালনাকালীন সময়ে ০২ জন মাদক চোরাকারবারীকে (মোঃ জামাল উদ্দিন (৩৫), পিতা-মৃত আতাহার আলী, হোসেনাবাদ, , থানা-দৌলতপুর,  এবং মোঃ রাকিব হাসান (২২), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, দফাদারপাড়া, থানা-দৌলতপুর, আটক করা হয়। উক্ত আসামীদের নিকট হতে ভারতীয় ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা। গৃহীত ব্যবস্থাঃ* আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে

আপনার জেলার সংবাদ পড়তে