বরিশালে দুই সহকারি প্রিজাইডিং অফিসার বরখাস্ত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫৩ এএম
বরিশালে দুই সহকারি প্রিজাইডিং অফিসার বরখাস্ত

বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার হাবিবপুর ভোট কেন্দ্র থেকে বাহিরে বের হওয়ার অভিযোগে দুই সহকারি প্রিজাইডিং অফিসারকে বুধবার রাত ১১ টার দিকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন মো. ওবায়েদুল এবং আয়েশা বেগম নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে প্রিজাইডিং অফিসারের কাছে কোন কিছু না বলেই তারা ওই কেন্দ্র থেকে বের হন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই দুই সহকারি প্রিজাইডিং অফিসার উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে গোপন বৈঠক করেন। ওই বাসা থেকে বের হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের দুইজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. আলী সুজাকে খবর দেন। অভিযোগে পেয়েই ওই দুই সহকারি প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করে নতুন দুইজন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়। অভিযুক্ত দুই সহকারি প্রিজাইডিং অফিসার জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠক করার কথা অস্বীকার করে বলেন, তারা খাবার খেতে বাহিরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের বহিস্কার করে নতুন দুইজনকে সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের না হওয়ার নিয়ম রয়েছে। অভিযুক্তরা সেই নিয়ম ভঙ্গ করেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ ওঠার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে