৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫৬ এএম
৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজল মৃধাকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে পটুয়াখালীর কলাপাড়ায়। আটক কাজল মৃধা কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের ঘনিষ্ট কর্মী। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কোস্টগার্ডের সদস্যরা দুইটি ব্যাগসহ কাজল মৃধার পথরোধ করেন। পরবর্তীতে থানা পুলিশের উপস্থিতিতে ওই ব্যাগে তল্লাশী চালিয়ে ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ টাকার উৎস খুঁজে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে