বরিশাল-৩ আসনে প্রার্থীদের ভোট প্রদান

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৪ এএম | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৪ এএম
বরিশাল-৩ আসনে প্রার্থীদের ভোট প্রদান

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট জয়নুল আবেদিন মুলাদী উপজেলার হোসনাবাদ গোলহোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁর ভোট প্রদান করেন। লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া ভোট দেন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। দশ দলীয় জোট মনোনীত প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী ভোটকেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপকভাবে তৎপর রয়েছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করাই প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে