নিজে ভোট দিয়ে সবাইকে ভোট দেওয়ার আহবান ধানের প্রার্থী মেয়র মজিবুর রহমানের
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান নিজে ভোট দিয়ে সবাইকে ভোট দিতে আহবান জানালেন।
আজ ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১আসনের ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।এবং গাজীপুর-১ আসনের ৭ লাখ ২০হাজার,৯৩৭জন ভোটারের সবাইকে কেন্দ্রে এসে ভোট দানের আহবান জানান।