চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসনে গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে। এই সংসদীয় আসনে ১৪৩টি কেন্দ্রের কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। কয়েকটি কেন্দ্র ছাড়া বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান। কেন্দ্র গুলোতে ছিল নগন্য সংখ্যক ভোটারদের উপস্থিতি। যেসব ভোটার ভোট কেন্দ্র উপস্থিত হয়েছে তাদেরকে লাইনে দাঁড়িয়ে ভোট দোওয়ার অপেক্ষা করতে হয়নি। উপজেলার আওতাধীন ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথামিক বিদ্যালয়, সন্দ্বীপ কলোনী ভোট কেন্দ্র, মেখল জানআলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত বেশি। হাটহাজারী পৌরসভার আজিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুলাল বরন দাশ নামে আশি বছর বয়সী এক বৃদ্ধকে ভোট দিতে দেখা গেছে। তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে মহাখুশি বলে গণমাধ্যমকে জানিয়েছেন। ভোটারদের উপস্থিতি কম থাকায় ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের তেমন বেগ পেতে হয়নি বলে বেশ কিছু কেন্দ্রের রিটানিং কর্মকর্তারা জানিয়েছেন। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলে ও কেন্দ্রের বাহিরে উৎস্যূক জনতার ভীর লক্ষ্য করা গেছে। এই সংসদীয় আসনে গণমাধ্যমকর্মীরা ভোট শুরু সময় থেকে শেষ পর্যন্ত ৬৩টি কেন্দ্র সরজমিন পরিদর্শন করেছে। এসব কেন্দ্র সমূহে কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ও বাহিরে অবস্থানকারীরা গণমাধ্যমকে জানান। ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় মীরেরখীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র তাঁর ভোট প্রদান করেছেন। নির্বাচনে মূল প্রতিদ্ব্দন্ধী হিসাবে প্রচারিত মাওলানা নাসির উদ্দীন মুনির বেলা প্রায় একটার দিকে চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁর ভোট প্রদান করেন।