ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সারাদেশের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ইতোমধ্যে ২/১ টি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ হওয়ার মধ্যেই বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের প্রাথমিক খসড়া থেকে জানা গেছে, কত শতাংশ ভোট পরেছে বরিশালের ছয়টি আসনে। একইসাথে প্রাপ্ত ও পোস্টাল ব্যালটেরও একটি খসড়া প্রকাশ করা হয়েছে।
সূত্রমতে, বরিশাল-৫ আসনের সদরে ৪৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একইভাবে বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলায় ৬২.০১% ও আগৈলঝাড়া উপজেলায় ৬১.৭১%।
বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলায় ৫৮.০২% ও বানারীপাড়া উপজেলায় ৬০%। বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলায় ৫১.৭৯% ও বাবুগঞ্জ উপজেলায় ৫৪.৬%।
বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৫৬.৭৪% ও হিজলা উপজেলায় ৬০.৫৬%। বরিশাল-৬ আসনের বাকেরগঞ্জ উপজেলায় ৫৩.৬% ভোট কাস্টিং হয়েছে।
পাশাপাশি বরিশাল-১ আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ৩ হাজার ২৬৭। বরিশাল-২ আসনে ৩ হাজার ৭৫১। বরিশাল-৩ আসনে ৩ হাজার ৫৭৩। বরিশাল-৪ আসনে ৩ হাজার ৪৩৩। বরিশাল-৫ আসনে ৪ হাজার ৯৯৩ এবং বরিশাল-৬ আসনে ৩ হাজার ৫৯। সূত্রে আরও জানা গেছে, পোস্টাল ভোট প্রদানের জন্য মোট ২৯ হাজার ৪৭৭ জন ভোটার রেজিস্ট্রেশন করেছিলেন। পোস্টাল ভোট প্রদানের হার ৭৪.৮৯%। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।