রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: আইন উপদেষ্টা

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২২ পিএম
রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: আইন উপদেষ্টা
ছবি, সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজান মাস শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-৮ আসনের রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।

আসিফ নজরুল বলেন, “এ ভোটকে সাধারণ কোনো ভোট নয়। জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি ধরে রাখার মতোই এই ভোট। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।”

তবে বিচ্ছিন্ন দু-একটি ঘটনাকে ভোটের সংস্কৃতি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

‘দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বহু প্রজন্মকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ ও শিক্ষার্থীরা আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে এই ভোটাধিকার পুনরুদ্ধার করেছে’-উল্লেখ করেন তিনি।

এসময় ১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করার আশাবাদ ব্যাক্ত করেছেন আইন উপদেষ্টা।

আপনার জেলার সংবাদ পড়তে