আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন: নাহিদ ইসলাম

এফএনএস সংবাদপ্রবাহ:
| আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩২ পিএম | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩২ পিএম
আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন: নাহিদ ইসলাম
ছবি, সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, “জনগণের রায়ের মধ্যদিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।”

নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরই মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। যাদের এখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি, দ্রুত আপনার ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন।”

‘বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোটাধিকার হরণের যে কোনো অপচেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে