বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আবুল হোসেন খান সর্বমোট ১১৩টি কেন্দ্রের ফলাফলে ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট।