বরিশালের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২৭ এএম
বরিশালের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রমতে, পোস্টাল ব্যালটের ভোট ব্যতিত বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে সর্বমোট ১২৯টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৫ হাজার ১৪০ ভোট।

বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সর্বমোট ১৩৭টি ভোট কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাষ্টার আবদুল মান্নান পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন সর্বমোট ১২৬টি ভোট কেন্দ্রের ফলাফলে ৭৯ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঈগল মার্কা নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পেয়েছেন ৫৯ হাজার ৪৮৫ ভোট।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ ও হিজলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী রাজীব আহসান সর্বমোট ১৪৯টি ভোট কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২৭ হাজর ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৭২ হাজার ৭৯২ ভোট।

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার সর্বমোট ১৭৬টি ভোট কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আবুল হোসেন খান সর্বমোট ১১৩টি কেন্দ্রের ফলাফলে ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।

আপনার জেলার সংবাদ পড়তে