ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে ১৯টি আসনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বিএনপি জোটের প্রার্থীরা। এছাড়া দুইটি আসন পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। ১৯টি আসনের মধ্যে বরিশালে ছয়টি, ভোলার চারটি, পটুয়াখালীর তিনটি, বরগুনার দুইটি, পিরোজপুরের দুইটি এবং ঝালকাঠির দুইটি আসন রয়েছে। এছাড়া পিরোজপুর-১ এবং পটুয়াখালী-২ আসনে বিজয় পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।
বিএনপি জোটের জয়লাভ করা ১৮টি আসন হচ্ছে, বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল-৪ আসনে রাজীব আহসান, বরিশাল-৫ আসনে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান।
ভোলার চারটি আসনই বিএনপি জোটের। এরমধ্যে ভোলা-১ আসনে আন্দালিব রহমান পার্থ (বিজেপি), ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়ন।
পটুয়াখালীর চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি জোট এবং একটিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বিএনপি জোটের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৩ নুরুল হক নূর ও পটুয়াখালী-৪ এবিএম মোশারফ হোসেন। এছাড়া পটুয়াখালী-২ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার বিজয়ী প্রার্থী হলেন ড. শফিকুল ইসলাম মাসুদ।
বরগুনার দুইটি আসনই বিএনপির। এরমধ্যে বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লা ও বরগুনা-২ আসনে নূরুল ইসলাম মণি নির্বাচিত হয়েছেন। ঝালকাঠির দুইটি আসনই বিএনপির। এরমধ্যে ঝালকাঠি-১ আসন থেকে বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো।
পিরোজপুরের তিনটি আসনের মধ্যে দুইটি বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরমধ্যে পিরোজপুর-১ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাসুদ সাঈদী। পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত সোহেল মঞ্জুর সুমন ও পিরোজপুর-৩ আসনে রুহুল আমিন দুলাল নির্বাচিত হয়েছেন।