গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩৪ পিএম
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের ক্যাম্পের ই ব্লকে আগুনের এই সূত্রপাত হয়।

রাত সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পাশাপাশি সহযোগিতা করছেন ব্লকের বাসিন্দারা। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের টিম পূর্ণ শক্তি দিয়ে আগুন দমন করছে।”

প্রাথমিকভাবে আগুনের কারণ নির্ধারণ করা যায়নি। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে