পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী,পাবনা জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক কমিটির সদস্য অধ্যাপক আলী আছগার বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৭ হাাজার ৪৭৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত,কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩ ৮ হাজার ২৭ ভোট,গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট,জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১০৭২ ভোট,ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট,বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট।
চাটমোহর উপজেলায় বিএনপির হাসান জাফির তুহিন ভোট পেয়েছেন ৭৭ হাজার ১০০ ভোট আর জামায়াতের মাওলানা আলী আছগার পেয়েছেন ৬২ হাজার ৭২০ ভোট। ভাঙ্গুড়া উপজেলায় ধানের শীষ পেয়েছে ২৮ হাজার ৬০৩ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৪ হাজার ২১২ ভোট। এছাড়া ফরিদপুর উপজেলায় ধানের শীষ নিয়ে হাসান জাফির তুহিন পেয়েছে ৩৭ হাজার ৮৩৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক আলী আছগার পেয়েছে ৩৮ হাজার ৯০৫ ভোট। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আলী আছগারকে পোস্টাল ভোটসহ ৩২৬৯ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছেন।