চাঁদপুরের আসনে ৪টিতে বিএনপি বিজয়ী, ১টিতে স্বতন্ত্র

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫১ পিএম
চাঁদপুরের আসনে ৪টিতে বিএনপি বিজয়ী, ১টিতে স্বতন্ত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। শুধুমাত্র চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এমএ হান্নান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে  পাঁচটি আসনের পোস্টাল ভোটসহ ৭০৭টি ভোট কেন্দ্রের ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক নাজমুল হাসান সরকার তাঁর কার্যালয়ে ঘোষনা করেন। 

চাঁদপুর-১ (কচুয়া)  আসনে ১১১টি কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আনম এহছানুল হক মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ১৫৬টি কেন্দ্রের ১লাখ ৭০হাজার ৫৮৩ভোট  পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতিকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১৬৬ কেন্দ্রে ১লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বীজামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১লাখ ৮৬৫ ভোট।