৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মু. মিজানুর রহমানের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের সাথে সৌজন্য সাক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৩ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় নাচোল ডালবাংলো চত্বরে এ অনাড়ম্বরপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নাচোল উপজেলা ও পৌর শাখার দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছাসহ পুষ্পমাল্য প্রদান করনে। এমপি ড. মু. মিজানুর রহমান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাার ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী দলমত নির্বিশেষে একজন সেবক হিসেবে সকলের সহযোগিতায় এলাাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী, নাচোল উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মু. মোবারক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরা থানা আমীর ইব্রাহীম খলিল, নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম রাশেল, নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম ও নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক।