গাজীপুর -১

গাজীপুর -১ আসনে ৬ প্রার্থী জামানত হারালেন

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২৮ পিএম
গাজীপুর -১ আসনে ৬ প্রার্থী জামানত হারালেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১আসনে বিএনপি, জামায়াত সহ ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী উল্লেখ যোগ্য সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এবং জমাকৃত জামানতের অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। সে হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর -১আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, ইসলামি আন্দোলনের এম রুহুল আমীন ৫৬৯৬ ভোট (হাতপাখা), জাতীয় পার্টির এস, এম শফিকুল ইসলাম ৩৩২৫ ভোট (লাঙ্গল), বাংলাদেশ লেবার পার্টির চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ১৬৮ ভোট (আনারস), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কস বাদী) তাসলিমা আক্তার ২৩২ভোট (কাঁচি), গণফ্রন্টের আতিকুল ইসলাম ১২৯ভোট (মাছ) ও স্বতন্ত্র মোঃ এমারত হোসাইন খান ৬৭০৩ ভোট (মোটরসাইকেল) জামানত বাজেয়াপ্ত হওয়া বাংলাদেশ লেবার পার্টির চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বলেন, আমি বাংলাদেশ নির্বাচন কমিশনারের নিয়ম নীতি মেনেই নির্বাচনে অংশ গ্রহণ করেছি।
আপনার জেলার সংবাদ পড়তে