ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলানে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে শনিবার বিকেল ৩টার দিকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের ভোটে বিএনপি নিরঙ্কুশ জনসমর্থন পেয়েছে।
এরপর বক্তব্য শুরু করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানানো হয়েছে।
যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এরপর রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও কোনো সংবাদ সম্মেলন আয়োজন করেননি তিনি।