ভোলার দৌলতখানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান প্রেস ক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনতা ব্যাংক পরিচালক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক। সভায় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের বলেন, দুর্নীতি দমন কমিশনের বিলবোর্ডে সৎ যোগ্য প্রার্থী নির্বাচন করি সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। দেশকে ভালোবাসুন নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন সম্বলিত দুইটি বিলবোর্ডে এলাকায় বেশ সাড়া জাগিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। মতবিনিময় সভায় অংশ নেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মেহেরুন্নাহার। সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান ও সাথী বেগম প্রমুখ।