দৌলতখান (ভোলা) জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান- বোরহান উদ্দিন) আসনে ভোট যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষের প্রার্থী মোঃ হাফিজ ইব্রাহিম ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হলেও জামানত হারিয়েছেন ছয় প্রার্থী। বেসরকারি ফলাফলে হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে অর্ধ শতাধিক ভোট পেয়ে জামানত হারিয়েছেন স্বতন্ত্র ২ প্রার্থী। মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খন্দকার মোঃ জাকির হোসেন পেয়েছেন ৫ শত ৯৬ ভোট। তার নিকটতম হাঁস প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিবুল্লাহ খোকন পেয়েছেন ৫ শত ৪৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসলিমা বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২ শত ৯১ ভোট। এছাড়া ভোট যুদ্ধে জামানত হারিয়েছেন আরও ৩ প্রার্থী। তারা হলেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিটু পেয়েছেন ৪ শত ৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী এলডিপির মুকফারউদ্দিন চৌধুরী পেয়েছেন ৩ শত ৮১ ভোট। আমজনতা দলের প্রজাপতি প্রতীকের মোাঃ আলাউদ্দিন ৩ শত ৭০ ভোট পাওয়ায় এই ছয় প্রার্থী জামানত হারিয়েছেন।