কাপাসিয়ায় জামায়াত নেতার বাড়ি প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সাক্ষাৎ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০৫ পিএম
কাপাসিয়ায় জামায়াত নেতার বাড়ি প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের  সাক্ষাৎ
গাজীপুরের কাপাসিয়ায় নির্বাচন পরবর্তী কড়িহাতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাকিয়াব গ্রামের অধ্যক্ষ মাওলানা মোঃ মোবারক হোসেনের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও অনাকাঙ্ক্ষিত ঘটনার খোঁজখবর নিতে আসেন গাজীপুর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুর হান্নান। ১৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে ওই বাড়িতে উপস্থিত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং তীব্র নিন্দা জানান। তিনি দীর্ঘ সময় ধরে সবার কথা শুনেন এবং সবাইকে আন্তরিক ভাবে শান্তনা দেন। পাশাপাশি দোষীদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। দলীয় নেতাকর্মীদের যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার এবং যে কোনো উস্কানিতে যথেষ্ট ধৈর্য ধারণের আহ্বান জানান। আইন নিজের হাতে তুলে না নিতে সবাইকে সতর্ক করে দেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুতফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে