ভোলায় আল-সাইদ স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৪ পিএম
ভোলায় আল-সাইদ স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর

ভোলায় আল- সাইদ স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে। ভোলার চর নোয়াবাদ সার্কিট হাউস সংলগ্ন ড্রিম ল্যান্ড পার্ক স্পটে ক্রীড়া, আবৃতি,  নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ভোলা বাস স্টেশন মনোরম পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অতিরিক্ত ডিআইজি মোঃ ছালেহ উদ্দিন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএনএস প্রতিনিধি মোঃ আবুল খায়ের, সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, সহকারী শিক্ষক মাওলানা আবদুল হান্নান, মাকসুদুর রহমান  শিমুল,  প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিক রুবেল, সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন, মোঃ আজাদ হোসেন সহ প্রতিষ্ঠানের অভিভাবকগণ ও শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী উর্ত্তীণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে