বড়াইগ্রামে সীল মারা ১৮টি ব্যালট পেপার উদ্ধার

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) :
| আপডেট: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৪ পিএম | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৪ পিএম
বড়াইগ্রামে সীল মারা ১৮টি ব্যালট পেপার উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় ১৮ টি সীল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। তবে বিষয়টি কাউকে না জানিয়েই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা খাতুন। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

জানা যায়, সোমবার সকালে উপজেলার ইসলামপুর মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিষ্কার করার সময় পাওয়া যায় এই ১৮ টি সীল মারা ব্যালট পেপার। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কাউকে না জানিয়েই আগুন দিয়ে অন্যান্য কাগজপত্রের সাথে ব্যালট পেপার গুলোও পুড়িয়ে দেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে ধীরে ধীরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। 

প্রধান শিক্ষিকা চম্পা বেগম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সীল মারা ব্যালটগুলোর মধ্যে দাঁড়িপাল্লা প্রতিকের ৬টি, হাতপাখা’র একটি, ধানের শীষের একটি, হ্যাঁ ভোট ৪টি, না ভোট ২টি এবং চারটি বাতিল ভোট ছিলো। এগুলো আর কোন কাজে লাগবে না ভেবে পুড়িয়ে ফেলেছি। 

এ বিষয়ে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে