প্রথমবার এম.পি হয়েই মন্ত্রী হয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন (ভৈরব-কুলিয়ারচর) থেকে শরীফুল আলম। তিনি শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ভৈরব-কুলিয়ারচর বাসীদের মনে আনন্দের বন্যা বইছে। শরীফুল আলম দীর্ঘ ৩৫ বছর মাঠ পর্যায়ের রাজনীতি থেকে ওঠে আসা একটি নাম। দলের হাইকমান্ড থাকে ৫ বার দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এবারই প্রথম এমপি হয়ে মন্ত্রীত্ব পেলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তিনি ১,৮৭,১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিধন্ধী প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমিন রিক্সা প্রতিক নিয়ে ৪৪,০৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। প্রায় দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রতিধন্ধী প্রার্থীকে পরাজিত করায় ভৈরব-কুলিয়ারচরের মানুষ মোঃ শরীফুল আলমকে নিয়ে গর্ভবোধ করছেন। শরীফুল আলম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পৌর শহরের বেতিয়ারকান্দি গ্রমের কৃতি সন্তান। তার পিতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মরহুম আলহাজ্ব মো; সিদ্দিক মিয়ার জোষ্ট পুএ । তিনি ব্যবসা, বানিজ্ঞ্য ও শিল্প প্রসারের জন্য সিইপি পদ মর্য়দায় ভ’ষিত হোন ।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪,২৮,৮০৪ তার মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ২,১১,১৭০ এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ৪,৩৮৮, মোট বৈধ ভোটের সংখ্যা ২,০৬,৭৮২, শরীফুল আলম তার মধ্যে একাই পেয়েছেন ১,৮৭,১৫৯ ভোট। এই আসনের প্রদত্ত ভোটের শতকারা হার ছিল ৫৯.৭৩ ভাগ। ভৈরব কুলিয়ারচর আসন থেকে মোট ৯ জন প্রার্থী প্রতিধন্ধীতা করেন। এর মধ্যে ০৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে মার্কা নিয়ে ডা: মোহাম্মদ হাবিল মিয়া পেয়েছেন ৩১২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা মার্কা নিয়ে মোঃ মোছা খান পেয়েছেন- ২৪১১, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি মার্কা নিয়ে মোঃ রুবেল হোসেন- ২১৭২ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে নাইমুল হাসান আপেল মার্কা নিয়ে পেয়েছেন- ৬৩০ ভোট, জাতীয় পার্টির মোঃ আইয়ূব হোসেন লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন-৮০৬ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম মার্কা নিয়ে মোঃ নজরুল ইসলাম পেয়েছেন-১৮৫ ভোট ও গণফোরাম থেকে উদীয়মান সূর্যের প্রতীকে শাফি উদ্দিন আহমদ পেয়েছেন ২২০ ভোট। ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো:রফিকুল ইসলাম বলেন, আমাদের গন মানুষের নেতা শরীফুল আলম প্রথমবার এম.পি হয়েই মন্ত্রী হয়েছেন এতে আমার দল ও ভৈরব কুলিয়ারচরের মানুষ গর্ব বোদ করছে।