চ্যানেল আই এর সৌদি আরব প্রতিনিধি রুমি সাঈদ আর নেই

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৩ পিএম
চ্যানেল আই এর সৌদি আরব প্রতিনিধি রুমি সাঈদ আর নেই

বেসরকারি টিভি চ্যানেল আই এর সৌদি আরব প্রতিনিধি রুমি সাঈদ (৬২) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির....রাজিউন)। বরিশালের বানারীপাড়া পৌর শহরের দক্ষিণ নাজিরপুর গ্রামের বাসিন্দা ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কাজী সাইদুর রহমানের মেঝ ছেলে রুমি সাঈদ মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ আসর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় ও বরিশাল জেলা উত্তর কমিটির নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে