বরিশালে নতুন প্রযুক্তির মোটরসাইকেলের উদ্বোধণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৯ পিএম
বরিশালে নতুন প্রযুক্তির মোটরসাইকেলের উদ্বোধণ

নিলয় মটরসের অত্যাধুনিক  ক্রুজ কন্ট্রোল সিস্টেম প্রযুক্তি  সম্বলিত নতুন মোটরসাইকেলের লাঞ্চ করা হয়েছে।  আজ বুধবার বরিশাল নগরীর বগুড়া রোডস্থ নিউ আল বারাকা  মটরসের শোরুমে নতুন প্রযুক্তির  এ  মোটরসাইকেলের উদ্বোধণ করা হয়। বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন প্রযুক্তির এ মোটরসাইকেল এর উদ্বোধন করেন। আল-বারাকা মটরসের স্বত্বাধিকারী ও দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার সদস্য সচিব আলহাজ রাজু আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার ও বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম  মোফাজ্জল হোসেন, সাংবাদিক ফোরামের  সাধারণ সম্পাদক শাহিন হাসান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, বরিশাল সাংবাদিক ফোরামের   সহ-সাধারন সম্পাদক এম সালাউদ্দিন, নিলয় মটরসের টেরিটরি সেলস ম্যানেজার সঞ্জয় কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুর রহমান রেজা,  বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক কেএম নয়ন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন প্রমুখ। উদ্বোধণী অনুষ্ঠানে আয়োজকরা জানান, গ্ল্যামার ১২৫  সিসি  গাড়িতে আছে এফআই ইঞ্জিন সম্বলিত ক্রুজ কন্ট্রোল টেকনোলজি। অর্থাৎ চালকের সেফটিসহ অধিক মাইলেজ পাওয়ার নিশ্চয়তা রয়েছে নতুন প্রযুক্তির এ মোটরসাইকেলে।

আপনার জেলার সংবাদ পড়তে