খুলনায় ইয়াবাসহ গ্রেফতার ১

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৭ পিএম
খুলনায় ইয়াবাসহ গ্রেফতার ১

খুলনায় যাতীবাহী বাসে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৮ হাজার  পিস ইয়াবাসহ মিলন মাল (২২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। বুধবার নগরীর কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিলন মাল টুঙ্গীপাড়া এক্সপ্রেসে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে যচ্ছিল। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাবুল মালের ছেলে। নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর কৈয়া বাজার বাস মালিক সমিতির সামনে চেক পোস্ট বসায়। বেলা পৌনে ১২ টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কৈয়া বাজারের কাছে আসলে পুলিশ থামার জন্য সংকেত দেয়। বাসটি থামার পর পুলিশ তল্লাশি শুরু করে। এ সময় মিলন মালের আচারণ সন্দেহ হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (দক্ষিণ ) তাজুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ২৭ হাজার ৮০০ পিস। যার আনুমানিক মূল ৮৩ লাখ টাকা। এ ঘটনা গ্রেফতার মিলন মালের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে