দৌলতখানে শহিদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০০ পিএম
দৌলতখানে শহিদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

ভোলার দৌলতখানে মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক  সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার  সকাল ১১ টার সময়  উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারি কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি  সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার প্রমুখ। সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি,  ফায়ার সার্ভিস ইউনিটির সদস্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মীসহ  সামাজিক এবং বিভিন্ন পেশাজীবির  প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে