কাউখালীতে বাজার মনিটরিং সংক্রান্ত মতবিনিময়

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:২৯ পিএম
কাউখালীতে বাজার মনিটরিং সংক্রান্ত মতবিনিময়

পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সহনশীল রাখার জন্য ব্যবসায়ীদের নিয়ে বাজার মনিটরিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,আমরাজরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী, ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন, পলাশ সাহা, সঞ্জীব কুন্ডু প্রমুখ। এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। প্রতি দোকানে মূল্য তালিকা টানানো থাকবে। তিনি আরো বলেন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে