কয়রায়

স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরন বিতরণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫০ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫০ পিএম
স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরন বিতরণ

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ৫০ জন নারী উপকারভোগী সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশীলন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডা এবং আইআরসি বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ও অংশীদারিত্বের মাধ্যমে সিসিএইচআর প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে তারই সহযোগিতায় এই উপকরণ (হাইজিন কীট) বিতরণ করা হয়।  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, প্রকল্পের ইউসি সারজাদ হোসেন সাজ, সিএফ দেবিকা রানী দাস, সিওয়াইভি সংগীতা সরদার প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানি বলেন, লবনাক্ত পানি ব্যবহারে কয়রার নারীরা স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। তাদেরকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা দরকার। নারীদের স্বাস্থ্য ঝুকি কমাতে এই স্বাস্থ্য সুরক্ষা ও উপকরন বিতরন একটি বাস্তবমুখী পদক্ষেপ।  পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার বলেন, এই ধরনের উপকরন দুর্যোগ প্রবন কয়রা এলাকার জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা নারীদের ব্যাপক উপকারে আসবে। তিনি এ ধরনের কার্যক্রম চলমান রাখার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নিকট আহবান জানান। প্রকল্পের ইউসি সারজাদ হোসেন সাজ বলেন, এ ধরনের কার্যক্রম চলমান রাখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে