কুলিয়ারচরে

সৌদি প্রবাসীর বাড়িতে দিনে দুপুরে চুরি, গ্রেফতার ৩

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪১ পিএম
সৌদি প্রবাসীর বাড়িতে দিনে দুপুরে চুরি, গ্রেফতার ৩

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নে মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী বোরহান উদ্দিনের বাড়িতে দিনে-দুপুরে দুধর্ষ চুরির ঘটনায় কুলিয়ারচর থানার পুলিশ আজ বৃহস্পতিবার সকালে ০৩ জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, পিতা- মৃত হারিছ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭), ফরিদ মিয়ার ছেলে সজল মিয়া (৪০) মৃত রহম আলী ছেলে মজনু মিয়া (৪৭) কে গ্রেফতার করার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছেন। মামলার বিবরণীতে জানা যায়, গত ০৪ ফেব্রুয়ারী সৌদি প্রবাসী বোরহান উদ্দিনের পশ্চিম ভিটার বসত ঘরে দরজা বন্ধ লাগিয়ে তারা চলে যায়। এসময় সুযোগে সাদ্দাম মিয়া, মাইন উদ্দিন, সজল মিয়া সহ কয়েকজন দুপুর বেলায় তার ঘর থেকে নগদ ৭ লক্ষ ৪০ হাজার টাকা, ১৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং সৌদি ১ হাজার রিয়াল নিয়ে ছটকে পড়ে। পুলিশ জানায়, আসামীদের চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে মাইন উদ্দিন নামের একজন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে। বাদি বোরহান উদ্দিনের অভিযোগ গত ১৫ দিন পার হয়ে গেলেও তার ঘরের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও সৌদি রিয়াল এখনও উদ্ধার করতে পারছে না পুলিশ। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ নুরুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতার করা হয়েছে। তবে অভিযান তৎপরতা রয়েছে বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে