চিকিৎসক সংকট কাটছে

আগৈলঝাড়ায় আট জন চিকিৎসকের যোগদান

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩০ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩০ পিএম
আগৈলঝাড়ায় আট জন চিকিৎসকের যোগদান

দীর্ঘদিনের চিকিৎসক সংকটের অবসান ঘটিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)-এর অধীনে নিয়োগপ্রাপ্ত আটজন নবনিযুক্ত চিকিৎসক বৃহস্পতিবার যোগদান করেছেন। এতে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তির ছোঁয়া লেগেছে, মুখে ফুটেছে হাঁসি।  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে  মধ্যে দিয়ে চিকিৎসকগণ যোগদান করেছেন।প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন, এমওডিসি মিলন হালদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং নবনিযুক্ত চিকিৎসকবৃন্দ।অনেকে  বক্তব্যবে বলেন, প্রতীক্ষার পর এই যোগদানে স্থানীয়রা স্বাস্থ্যসেবা নিয়ে নতুন আশাবাদী হয়ে উঠেছেন। অনেকে বলছেন, এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা আরও সহজলভ্য ও মানসম্পন্ন হবে। উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সারাদেশে হাজার হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। এর অংশ হিসেবে আগৈলঝাড়ায় এই যোগদান উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন শুরু করেন এবং স্থানীয় জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে