বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমি বাজার থেকে চারশ’ পিচ ইয়াবাসহ আস্কর গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা শাহাদাত হোসেন পীযুষকে আটক করেছে। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহ গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে মোটরসাইকেলসহ শাহাদাত হোসেন পীযুষকে আটক করে। এসময় তল্লাশী চালিয়ে চারশ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে থানার এসআই ওমর ফারুক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেলসহ আটককৃতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় ওইদিন দুপুরে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।