বরিশালে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৪ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৪ পিএম
বরিশালে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

বরিশালের গৌরনদীতে রহস্যজনক অগ্নিকান্ডে এক যুবলীগ নেতার মুদি দোকান ভস্মিভূত হয়েছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার পালোয়ানের মুদি দোকানে রহস্যজনকভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।  গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানটি পুড়ে গেছে। এতে দোকান মালিকের প্রায় দুইলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারনে দোকানটিতে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে